পেশাগত উত্কর্ষ অর্জনের মাধ্যমে সেবার মান বাড়াতে ভূমিকা রাখতে পুলিশের নারী সদস্যদের নির্দেশ দিয়েছেন আইজিপি ড. বেনজীর আহমেদ। নারীর অধিকারকে সমুন্নত রাখতে সমাজে জেন্ডার মেইনস্ট্রিমিং বাস্তবায়নে অবদান রাখতে তাদের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে দেশ ও মানুষের জন্য এই লক্ষ্য অর্জনে বাংলাদেশ পুলিশে কর্মরত নারী সদস্যদের জন্য বন্ধুুসুলভ ও নারীবান্ধব উপযুক্ত কর্মপরিবেশ তৈরিতে ভূমিকা রাখতে নির্দেশ দেন বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক-এর কার্যনির্বাহী কমিটির সদস্যদেরও।
গতকাল পুলিশ সদর দপ্তর সম্মেলনকক্ষ শাপলায় বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন)-এর কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণকালে তিনি এ নির্দেশ দেন। ঢাকার বাইরে কর্মরত কর্মকর্তারা অনলাই?নে অংশগ্রহণ ক?রে?ন এ সভায়। বিপিডব্লিউএন-এর সভাপতি আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশসহ অন্য কর্মকর্তারা এ সময় আইজিপির কাছে পেশাগত নানা বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।
আইজিপি নারী পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে আমাদের সবাইকে দেশ ও মানুষকে নিয়ে ভাবতে হবে। সাইবার বুলিয়িংয়ের শিকার নারী ও শিশুদের পাশে থেকে তাদের উপযুক্ত পুলিশিং ও আইনি সাপোর্ট দিতে নির্দেশ দেন আইজিপি। পরিশেষে, সব প্রকার দুর্নীতি থেকে নিজেদের মুক্ত রেখে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিরলস কাজ করার জন্য নির্দেশ দেন আইজিপি।
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) হলো বাংলাদেশ পুলিশের সব স্তরের নারী পুলিশ সদস্যদের একটি নেটওয়ার্ক।