কেরানীগঞ্জে আহত অবস্থায় ঢাবি ছাত্রকে উদ্ধার!

ঢাকার কেরানীগঞ্জের কদমতলী থেকে সিপু (২৩) নামে এক ব্যক্তিকে সোমবার রাতে আহত অবস্থায় উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দিনভর অচেতন থাকার পর রাত ১০টায় তার জ্ঞান ফেরে। এ সময় তিনি তার নাম সিপু এবং বাড়ি সিলেট জেলার বিয়ানীবাজার বলে জানায়। তিনি নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলার পর আবার অচেতন হয়ে যান।

এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রাব্বানী বলেন, সিপু নামে ঢাবির কোনো ছাত্র আহত হওয়ার ঘটনা তার জানা নেই। তবে মঙ্গলবার সন্ধ্যা থেকে ঢাবির এক শিক্ষকের ছোট ভাই ক্যাম্পাস থেকে নিখোঁজ হয়েছে।

সিপুকে উদ্ধারকারী কদমতলী এলাকার এক বাসিন্দা বলেন, তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে জখম ছিল। তিনি অচেতন অবস্থায় পড়ে ছিলেন। পরে তাকে এলাকাবাসীর সহায়তায় মিটফোর্ড হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।