তরুণ কথাশিল্পী রনি রেজার কথায় ও এই সময়ের জনপ্রিয় তরুণ কণ্ঠশিল্পী কামরুজ্জামান রাব্বীর আসছে নতুন গান ‘সুখের খোঁজ’। গানটিতে সুর করছেন রেমো বিপ্লব। আজ বৃহস্পতিবার রাত ৮টায় আরটিভি মিউজিকের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি দেওয়া হবে বলে জানান রনি রেজা। সুরকার রেমো বিপ্লব বলেন, গানটির কথা আমার খুব পছন্দ হয়েছে। সেই ভালোলাগা থেকেই গানটিতে সুর দেওয়ার চেষ্টা করি। সেই সুরকে আরো জীবন্ত করেছে রাব্বী ভাইয়ের দরদী কণ্ঠ। আসলে সব মিলিয়ে একটা সেরা কাজ হয়েছে বলে আমি মনে করি। কামরুজ্জামান রাব্বী বলেন, গানটি পুরোপুরি ভিন্ন ধরনের। যেন সব মানুষের জীবনের কথা তুলে আনা হয়েছে এক গানে। যে কোনো শ্রেণির শ্রোতা এতে মুগ্ধ হবেন। আমি গানটি নিয়ে আশাবাদী।