করোনা ভাইরাস মহামারির সময়েই পাকিস্তান আন্তর্জাতিক সিরিজ খেলে এসেছে ইংল্যান্ডে। এবার নিজেদের মাটিতেও এই সময়ে আন্তর্জাতিক সিরিজ খেলতে যাচ্ছে তারা। অক্টোবর-নভেম্বরে পাকিস্তান সফরের জন্য অনুমতি পেয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। জিম্বাবুয়ের স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন কমিশন এক চিঠি দিয়ে নিশ্চিত করেছে, সরকারের মন্ত্রণালয় এই অনুমতি দিয়েছে।