আগৈলঝাড়ায় স্ত্রীকে নির্যাতন মামলায় স্বামী গ্রেফতার

আগৈলঝাড়ায় স্ত্রীর দায়ের করা যৌতুক ও নির্যাতনের মামলায় স্বামীকে মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে গ্রেফতারকৃতকে বরিশাল আদালতে পাঠানো হয়। থানার অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন জানান, উপজেলার মুড়িহার গ্রামের বশির সিকদারের স্ত্রী এক সন্তানের জননী টুম্পা বেগমের স্বামী বশির সিকদার শাশুড়ি জাহানারা বেগম ও চাচাতো দেবর স্বপন সিকদারের প্ররোচনায় তাকে (টুম্পা) বাবার বাড়ি থেকে ৪ লাখ টাকা এনে দিতে বলে। টাকা এনে দিতে অস্বীকার করলে সোমবার বিকেলে বশির টুম্পাকে লাঠিপেটা করে। এ সময় চাচাতো দেবর স্বপনও তাকে মারধরে সহায়তা করে। এ ঘটনায় মঙ্গলবার রাতে টুম্পা বাদী হয়ে স্বামী, শাশুড়ি ও চাচাতো দেবরকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।