উপজেলার আমিনপুরে ট্রেন ঢালারচর এক্সপ্রেসে কাটা পড়ে গ্রাম্য পশু চিকিত্সক আব্দুল লতিফ মোল্লা মারা গেছেন। মৃত লতিফ মোল্লা মাশুমদিয়া ইউনিয়নের কোমরপুর গ্রামের মিছলী মোল্লার ছেলে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আমিনপুর থানাধীন পুরান মাশুমদিয়া রেল ক্রসিং মোড় এলাকায় ঘটনাটি ঘটে। আমিনপুর থানার (ওসি) তদন্ত খাইরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।