কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা আদালতের সহকারী জজ উম্মে হাবিবার খাস কামরা থেকে তার ভ্যানিটিব্যাগ চুরি হয়ে গেছে। ব্যাগে জাতীয় পরিচয়পত্র, এটিএম কার্ড, নগদ টাকাসহ কিছু মূল্যবান কাগজপত্র ছিল। আদালত সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে উম্মে হাবিবা বিচারকাজ পরিচালনার জন্য তার আদালতের এজলাসে ছিলেন। কাজ শেষে তিনি খাস কামরায় গিয়ে দেখেন তার ভ্যানিটি ব্যাগটি উধাও হয়ে গেছে। এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। মডেল থানার ওসি আবু বকর সিদ্দিক জানিয়েছেন, পুলিশ এ ব্যাপারে তত্পরতা চালাচ্ছে। ব্যাগ উদ্ধার এবং অপরাধী ধরার চেষ্টা অব্যাহত আছে।