বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের বৈদ্যের পুল এলাকার মুসলিম বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের সত্যতা পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান। ওজনে কম দেওয়া, ট্যাগ অফিসারকে অবগত না করে চাল বিতরণ করায় ডিলার ফয়সাল আহমেদ ও তার সহকারী নুন্নু সিকদারের বিরুদ্ধে মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগীরা।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান জানান, ডিলার ফয়সাল আহমেদের বিরুদ্ধে চাল কম দেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বিধি অনুসারে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।