মহেশপুর সীমান্ত থেকে চার জন গ্রেফতার

মহেশপুর শ্রীনাথপুর সীমান্ত দিয়ে মঙ্গলবার রাতে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চার জনকে গ্রেফতার করেছে ৫৮ বিজিবি।

বিজিবি সূত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সরিষাঘাটা গ্রামের মাঠ থেকে ৫৮ বিজিবির অধিনস্ত শ্রীনাথপুর বিওপির টহল দল চট্টগ্রামের পাহারতলী থানার আনন্দবাজার গ্রামের সুরমনি দাস, সনজিত দাস ও জুয়েল দাস, ভোলার বোরহান থানার হাসাননগর গ্রামের কৃঞ্চ দাসকে গ্রেফতার করে। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের বুধবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে।