নড়াইলে চিত্রা থিয়েটারের রজতজয়ন্তী উদ্যাপন

নড়াইলের পথিকৃত নাট্যসংগঠন চিত্রা থিয়েটারের রজতজয়ন্তী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার সংগঠনের কর্মীরা নড়াইলের ১০০ প্রশাসনিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক ব্যক্তিত্বের বাড়ি বাড়ি গিয়ে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন, মহান মুক্তিযুদ্ধে শহিদদের গণকবর ও বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ, চিত্রশিল্পী সুলতান মঞ্চে সমাজের বিভিন্ন অপশক্তির বিরুদ্ধে ২৫টি কুশপুত্তলিকা দাহ, রজতজয়ন্তীতে ২৫টি মোমবাতি প্রজ্বালন এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সঙ্গে ভার্চুয়াল আড্ডা দেওয়া হয়েছে। চিত্রা থিয়েটারের পক্ষ থেকে রজতজয়ন্তীতে শুভেচ্ছা বক্তব্য রাখেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ।