কিশোরগঞ্জ সদর উপজেলার ঘাগলাইল বাজার থেকে ইয়াবা ও গাঁজাসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। র্যাবের অভিযানিক দল মঙ্গলবার রাতে মো. আতিকুল ইসলাম, মো. জহিরুল ইসলাম, মো. আনোয়ার, মো. কাইয়ুম ও ওবায়দুল্লাকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ৭৭০ পিস ইয়াবা, ৯৪৫ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ১ হাজার ১০০ টাকা ও মাদক ব্যবসার কাজে ব্যবহূত পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের সহকারী পরিচালক মোহাম্মদ আক্কাছ আলী জানান, এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের হয়েছে।