এই সময়ের ছড়া

...বলি গুডবাই

মুখ ঢেকে এই মুখোশের আড়ালে

হাতটা সরাই কেউ হাতটা বাড়ালে—

করমর্দন কোলাকুলি

এতে ভাই আমি নাই বলি খোলাখুলি।

 

হাঁচি কাশি এলে পরে পড়ি মুশকিলে

কেউ দিলে হাঁচি-কাশি চমকায় পিলে।

হাত ধুয়ে ফিরতেই ফের ধুতে যাই

এটাই সঠিক নাকি হলো শুচিবাই?

 

কারো আছে গলাব্যথা ডায়েরিয়া জ্বর!   

ভয়ে বুক ধুকপুক শুনে এ খবর। 

মানুষ দেখলে পাই কী ভীষণ ভয়

করোনার রোগী যদি হয়!

 

কলিংবেলের আওয়াজে 

খাঁচাছাড়া হয় আত্মা যে!  

সংক্ষেপে দ্রুত কথা শেষ করে তাই  

ছয় ফুট দূর থেকে বলি গুডবাই।