বর্তমানে সরকারি চাকরিজীবীরা ৫৯ বছর বয়সে অবসরউত্তর ছুটিতে যান। অর্থাত্ একজন সরকারি চাকরিজীবী ১৯ বছর বয়সে চাকরিতে ঢুকলে সর্বমোট ৪০ বছর চাকরি করতে পারেন। অন্যদিকে ৩০ বছর বয়সে সরকারি চাকরিতে প্রবেশ করলে তিনি মাত্র ২৯ বছর চাকরি করতে পারবেন। বিশেষ করে যাঁরা উচ্চতর শ্রেণিতে লেখাপড়া বা বিভিন্ন কারণে চাকরিতে ২২ বছরের পরে প্রবেশ করেন তারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। তাই যিনি সরকারি চাকরিতে (১৮-৩০) যে বয়সেই ঢোকেন না কেন, তিনি যাতে ৪০ বছর অথবা ৬৫ বছর বয়স (যেটি আগে আসে) পর্যন্ত চাকরি করতে পারেন। এতে সরকারকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার প্রয়োজন হবে না এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কোনো হতাশা ও বৈষম্যের সৃষ্টি হবে না। বিষয়টির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
জনৈক সরকারি কর্মকর্তা