আড়াইহাজারে মানব পাচার প্রতিরোধে মতবিনিময়

মানব পাচার প্রতিরোধ ও দমনে আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সঙ্গে গতকাল মতবিনিময় সভার আয়োজন করে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ)। দুপ্তারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিদা মোশারফের সভাপতিত্বে ইউনিয়ন সম্মেলন কক্ষে আয়োজিত সভায় ইউপি সচিব মো. জাহাঙ্গীর আলম, সদস্য ওসমান গনি, মোতালিব মিয়া, মনিরুজ্জামান মনু, এমরান মোল্লা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন কুমার কর, উপসহকারী কৃষি কর্মকর্তা মাফুজুর রহমান, খালেদ বিন আমিন, ওকাপ ফিল্ড অর্গানাইজার ছোবাহান আলী, কমিউনিটি মবিলাইজার হাবিবা আক্তার, নাজনীন আক্তার উপস্থিত ছিলেন। ওকাপ ফিল্ড অফিসার মো. আমিনুল হক বলেন, করোনা সংকটের কারণে অনেকেরই কর্মস্থল বন্ধ হয়ে গেছে, অনেকে আকামা, ওয়ার্ক পারমিট নবায়ন করতে পারছেন না।