নবাবগঞ্জে দুর্ঘটনা এড়াতে অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ

উপজেলা প্রশাসনের উদ্যোগে অগ্নিকাণ্ড এড়াতে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে বিয়াম ল্যাবরেটরি স্কুল মাঠে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কেরানীগঞ্জ ফায়ার স্টেশন ইনচার্জ মো. ফারুক আহমেদ ও তার দল এ প্রশিক্ষণে অংশ নেয়। এসময় রান্না ঘরে গ্যাস সিলিন্ডার থেকে দুর্ঘটনা ঘটলে তাত্ক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা ছাড়াও যে কোনো ধরনের আগুন নিয়ন্ত্রণের কৌশলও শেখানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু, সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিবুল ইসলাম, খাদ্য কর্মকর্তা ইসরাত জাহান প্রমুখ।