তীব্র স্রোত ও নাব্যসংকটে দৌলতদিয়া- পাটুরিয়া রুটে ফেরি চলাচল ব্যাহত

তীব্র স্রোত ও নাব্যসংকটের কারণে দেশের ব্যস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফলে নদীপাড়ে দৌলতদিয়া প্রান্তে আটকা পড়েছে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক।  দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কে শতাধিক ও ঘাট থেকে ১৩ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড়ের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে রয়েছে। তবে সিরিয়ালে থাকতে হচ্ছে না যাত্রীবাহী বাস ও ছোট গাড়ি?কে।

জানা যায়, নদীর পানি কমতে থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পদ্মায় তীব্র স্রোত দেখা দিয়েছে। এছাড়া পাটুরিয়া ঘাট এলাকায় চলছে ড্রেজিং কার্যক্রম ও মেরামতজনিত কারণে বন্ধ রয়েছে তিনটি ফেরি। ফলে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। নদী পারাপারে ফেরিগুলোর সময় লাগছে আগের তুলনায় অনেক বেশি এবং কমে গে?ছে ফেরির ট্রিপের সংখ্যা। যে কার?ণে দৌলতদিয়া প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হচ্ছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মো. মাহাবুব হোসেন জানান, এই নৌরুটে বর্তমানে ছোট-বড়   ১৫টি ফেরি চলাচল করছে এবং তিনটির মেরামত চলছে। স্রোত ও নাব্যসংকটে এ রুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দৌলতদিয়া প্রান্তে কিছু ট্রাক  সিরিয়ালে আছে।