পরিমাপে কারচুপির অপরাধে দুইটি পেট্রোল পাম্পকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। গতকাল বুধবার ঢাকা মহানগরীর তুরাগ এলাকায় বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালতের একটি দল সেবা গ্রীন ফিলিং স্টেশন জ্বালানি তেল পরিমাপে ডিজেল, অকটেন ও পেট্রোল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৮০ হতে ১০০ মিলি লিটার কম দিচ্ছে। একই এলাকার ইস্ট ওয়েস্ট ফিলিং স্টেশন-১, একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৪০ মিলি লিটার করে জ্বালানি তেল কম প্রদান করে আসছে। জরিমানার পাশাপাশি একটি পাম্পের ছয়টি ক্রটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিটের সাহায্যে জ্বালানি তেল সরবরাহ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান।