ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হলেন জোবায়দুর রহমান

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন মোমিনুর রহমান মামুন। একই প্রজ্ঞাপনে তাকে কারা মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।