উপজেলা ও ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

দেশের বিভিন্ন উপজেলার উপনির্বাচন, ইউনিয়ন পরিষদের উপনির্বাচন ও  মেয়াদ শেষের নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী মনোনয়ন দিয়েছে বিএনপি। এর আগে বিএনপির নির্দেশিত পন্থায় মনোনয়ন পেতে তৃণমূল নেতাদের সুপারিশসহ এসব প্রার্থী  কেন্দ্রে আবেদন করেন। তাদের আবেদন যাচাই-বাছাই করে ৪৮ জনকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়। যারা মনোনয়ন পেলেন : 

উপজেলা চেয়ারম্যান পদ : মো. মকলেছুর রহমান, উপজেলা-মান্দা, জেলা-নওগাঁ; মো. নূর-উন-নবী, উপজেলা-যশোর সদর, জেলা-যশোর; মো. আব্দুল মজিদ, উপজেলা-পাইকগাছা, জেলা-খুলনা; মো. মতিয়ার রহমান খান, উপজেলা-শরণখোলা, জেলা-বাগেরহাট; মো. নরুল হক আফিন্দী, উপজেলা-জামালগঞ্জ, জেলা-সুনামগঞ্জ; মো. আব্দুস শুক্কুর পাটোয়ারী, উপজেলা-মতলব দক্ষিণ, জেলা-চাঁদপুর; নাদীরা আক্তার, উপজেলা-শিবচর, জেলা-মাদারীপুর; মো. সাইফুল আলম, উপজেলা-দাউদকান্দি,  জেলা-কুমিল্লা।

উপজেলা ভাইস চেয়ারম্যান : রাশেদুজ্জামান রাশেদ, উপজেলা-দিনাজপুর সদর, জেলা-দিনাজপুর; ফরিদা ইয়াছমিন, উপজেলা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা; রুহুল আমিন, উপজেলা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান : সোহরাব হোসেন মীর, ইউনিয়ন-বড়িবাড়ি, উপজেলা-ইটনা, জেলা-কিশোরগঞ্জ; আফজাল হোসেন, ইউনিয়ন-লক্ষ্মীপাশা, উপজেলা- গোলাপগঞ্জ, জেলা-সিলেট; মো. আব্দুর রফ আল মামুন, ইউনিয়ন-সাদীপুর, উপজেলা-ওসমানীনগর, জেলা-সিলেট; আসকার আলী, ইউনিয়ন-সাচার, উপজেলা-কচুয়া, জেলা- চাঁদপুর; মো. অলি উল্যাহ, ইউনিয়ন-ইছাপুর, উপজেলা- রামগঞ্জ, জেলা-লক্ষ্মীপুর; মো. ইয়াকুব, ইউনিয়ন-সুয়াবিল, উপজেলা-ফটিকছড়ি, জেলা-চট্টগ্রাম; মো. আসিফ আকতার, ইউনিয়ন-হারামিয়া, উপজেলা-সন্দ্বীপ, জেলা-চট্টগ্রাম; মো. সুফি মিয়া, ইউনিয়ন-মির্জাপুর, উপজেলা-শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার; পারভেজ হোসেন চৌধুরী, ইউনিয়ন- শাহজাহানপুর, উপজেলা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ; মো. পারভেজ হোসেন, ইউনিয়ন-আদ্র, উপজেলা-বরুড়া, জেলা- কুমিল্লা; মাসুদ করিম, ইউনিয়ন-মেহের দক্ষিণ, উপজেলা- শাহরাস্তি, জেলা-কুমিল্লা; মো. সেলিম সরকার, ইউনিয়ন- সুলতানাবাদ, উপজেলা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর; মো. আক্তার হোসেন, ইউনিয়ন-জহিরাবাদ, উপজেলা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর; মোস্তফা কামাল, ইউনিয়ন-গেট উত্তর, উপজেলা-কচুয়া, জেলা-চাঁদপুর; নজরুল ইসলাম ভুঁইয়া, ইউনিয়ন-কেরোয়া, উপজেলা-রায়পুর, জেলা-লক্ষ্মীপুর; তোফায়েল আহমেদ, ইউনিয়ন-চন্দ্রগঞ্জ, উপজেলা সদর, জেলা-লক্ষ্মীপুর; জয়নাল আবেদিন, ইউনিয়ন-নানুপুর, উপজেলা-ফটিকছড়ি, জেলা-চট্টগ্রাম; মো. আবু নাসের চৌধুরী, ইউনিয়ন-আধুনগর, উপজেলা-লোহাগড়া, জেলা-চট্টগ্রাম; মো. খোরশেদ আলম শিকদার, ইউনিয়ন-লোহাগড়া, উপজেলা-লোহাগড়া, জেলা-চট্টগ্রাম।