তরুনিমা রাজকন্যা

রংধনুটা পালিয়ে যাবে

তাই কি সেটা ধরতে চাও?

রংধনু তো বন্ধু তোমার

বলছে হেসে আমায় নাও

তোমার সাথে, পাশেই আছে

এখন তুমি শান্তি পাও?

তরুনিমা, রাজকন্যা

ফুল পাখিকেও কাছে চাও?

তারাও তোমার বন্ধু হবে,

আসবে কাছে, দেখবে তা-ও।

 

মনের প্রীতি, মায়ার গীতি

হাফ পোরশন আর্থকে দাও।

আর্থও তোমায় রিটার্ন দেবে

বলবে শুদ্ধ বাতাস নাও।

শুদ্ধ বাতাস, ফুলের সুবাস,

বেবি, তুমি আর কী চাও?

 

নীলাভ পাহাড়, নীলচে সাগর

বকুলবনেও তুমি যাও

সবই পাবে, তোমায় দেবে

পৃথিবীকেও শান্তি দাও।