আরো দুই বছর জীবন বিমা করপোরেশনের এমডি থাকছেন শাহরিয়ার

সৈয়দ শাহরিয়ার আহসানকে তার আগের চুক্তির অনুরূপ আরো দুই বছরের সাধারণ বিমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। গত বুধবার তাকে পুনর্নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সৈয়দ শাহরিয়ার আহসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এবং এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি দীর্ঘ ৩৩ বছর যাবত্ বিমাশিল্পের সঙ্গে জড়িত থেকে দায়গ্রহণ, পুনঃ বিমা, হিসাব, বিপণন ও দাবিসহ এ সম্পর্কীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ জটিল বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। —প্রেস বিজ্ঞপ্তি