ক্যাপসন নিউজ

ভিডিও কনফারেন্সের মাধ্যমে উত্তরা ব্যাংক লিমিটেডের ‘ব্যবসা উন্নয়ন ও মানি লন্ডারিং প্রতিরোধবিষয়ক সম্মেলন-২০২০’ গতকাল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রবিউল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল হাসান, মো. আবুল হাশেম (প্রধান মানি লন্ডারিং প্রতিরোধবিষয়ক কর্মকর্তা) এবং মো. আশরাফ-উজ-জামান

০০০০

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ৩৩২তম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। ডিজিটাল প্ল্যাটফরমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহ্মদ। সভায় অংশগ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ প্রমুখ