সংগঠনের গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপে যুক্ত থাকায় ঐশী প্রোপার্টিজ লিমিটেডকে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) থেকে বহিষ্কার করা হয়েছে। এ কোম্পানির চেয়ারম্যান মো. আইয়ুব আলী। রিহ্যাব পরিচালনা পর্ষদের ১৬তম সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত হয়েছে। রিহ্যাব থেকে বহিষ্কৃত ঐশী প্রোপার্টিজ লিমিটেড রিহ্যাব সদস্যপদসংবলিত সিল, বিলবোর্ড ও বিজ্ঞাপন প্রচার-প্রদর্শনসহ ‘রিহ্যাব সদস্য’ পরিচয়ে কোথাও কোনো সুযোগ-সুবিধা গ্রহণ কিংবা রিয়েল এস্টেট ব্যবসা পরিচালনা করতে পারবেন না।