সম্প্রতি ঈশ্বরগঞ্জে জ্বরের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় আনারসের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে এ ফল। উপজেলার বিভিন্ন হাটবাজারে ঘুরে দেখা যায়, এক সপ্তাহ আগে যে আনারস ৫০ টাকায় বিক্রি হতো সে আনারসের দাম তিন গুণ বেড়ে এখন বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। আনারস ক্রেতা জব্বার মিয়া বলেন, ইনফ্লুয়েঞ্জা জ্বরে আনারস খুবই উপকারী ফল। আর এ সুযোগ কাজে লাগিয়ে আনারসের দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। ঈশ্বরগঞ্জ বাজারের আনারস ব্যবসায়ী রুহুল আমীন জানান, সরবরাহ কম থাকায় এবং চাহিদা বাড়ায় দাম বেড়েছে।