বোরহানউদ্দিনে আখের বাম্পার ফলন হয়েছে। এতে হাসি ফুটে উঠেছে চাষিদের মুখে। মাটি ও আবহাওয়া অনুকূলে থাকা, ভালো জাত নির্বাচনসহ রোগব্যাধি কম থাকায় বিগত বছরগুলোর তুলনায় এ বছর ফলন বেশি হয়েছে বলে দাবি কৃষি অফিস ও কৃষকদের। রেশদ আলীসহ একাধিক আখ চাষি জানান, ধানের চেয়ে আখ চাষে খরচ ও পরিশ্রম কম কিন্তু আয় বেশি। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ওমর ফারুখ জানান, আখে জটিল রোগ নেই। বর্তমানে আমরা এ উপজেলায় চিবিয়ে খাওয়ার উপযোগী জাতের আখ চাষের জন্য চাষীদের উদ্বুদ্ধ করছি।