মহেশপুরে বুধবার সন্ধ্যায় বিদ্যুত্স্পৃষ্টে মানিক মিয়া নামের এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার কাজীরবেড় ইউনিয়নের বাগানমাঠা গ্রামের শহিজল ফকিরের ছেলে মানিক মিয়া নিজের বাড়ির পানির মোটর মেরামত করছিল। অসাবধানতাবশত বিদ্যুত্স্পৃষ্ট হলে মহেশপুর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মহেশপুরের ভৈরবা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।