সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় নৌবাহিনীর লেন্স নায়েক নিহত

সীতাকুণ্ডে ভাটিয়ারী এলাকায় ট্রেনের ধাক্কায় নৌবাহিনীর লেন্স নায়েক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির হাট এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটির কাছে ঢাকা-চট্টগ্রাম রেললাইনে চট্টগ্রামমুখী কর্ণফুলি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নৌবাহিনীর লেন্স নায়েক মাসুদ রানা (২৫) গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়ার পর রাত সাড়ে ৯টার দিকে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। নিহত মাসুদের বাড়ি যশোর জেলায়। ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গুরুতর আহত লেন্স নায়েক মাসুদ রানাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছিল।