উখিয়ার রাজাপালং এলাকা থেকে ১৯ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুই জন রোহিঙ্গাকে আটক করেছে র্যাব। বুধবার রাত ১২টার দিকে হাইওয়ে পুলিশ ডাম্পিং স্টেশনসংলগ্ন পাকা রাস্তা থেকে তাদের আটক করে।
র্যাব-১৫ সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, আটককৃতরা হলো—কুতুপালং ২ নম্বর ক্যাম্পের ডি-ব্লকের আবুল কাশেমের ছেলে জিয়াউল হক ও ১ নম্বর ক্যাম্পের ই-ব্লকের লম্বাশিয়া এলাকার মীর কাশেমের ছেলে কামাল হোসেন। এই দুই জন রোহিঙ্গা বেশকিছু ইয়াবা পাচারের জন্য অবস্থান করছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তাদের আটক করে পলিথিনের ব্যাগ থেকে ১৩টি প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো ১৯ হাজার ৬০০পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৯৮ লাখ টাকা। আটক রোহিঙ্গাদের উখিয়া থানাপুলিশে হস্তান্তর করা হয়েছে।