পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় শালবাহান শাহিনুর ইসলাম শাহীন (২৮) নামের এক মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলে পাঠিয়েছেন তার মা সাহেরা বেগম। বুধবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও তেঁতুলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুল হক তাকে এক বছর ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ৩০০ টাকা জরিমানা প্রদান করে জেলহাজতে পাঠান। শাহীন ঐ এলাকার নুর ইসলাম ওরফে কাজী হায়াতের ছেলে। শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান লিটন জানান, মাদকাসক্ত শাহীনের অত্যাচার সহ্য করতে না পেরে তার মা নিজেই তাকে জেলহাজতে পাঠানোর জন্য অনুরোধ করেন। মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।