দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া পাথরখনিতে স্বাস্থ্যবিধি মেনে পুরোদমে তিন শিফটে পাথর উত্তোলন শুরু হয়েছে। বুধবার থেকে খনিতে তিন শিফটে পাথর উত্তোলন শুরু করেছে খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানীয়া-টেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)। গত মাসের প্রথম সপ্তাহ থেকে জিটিসি প্রথম শিফটে এবং পরে দ্বিতীয় শিফটে উত্পাদন শুরু করে।
মধ্যপাড়া গ্রানাইড মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম কামরুজ্জামান বলেন, মধ্যপাড়ার পাথরের চাহিদা ও বিক্রি বৃদ্ধি পাওয়ায় তিন শিফটেই কাজ চলছে।