জগন্নাথপুরে দুই বেকারিকে জরিমানা

জগন্নাথপুরে বুধবার দুটি বেকারিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বিএসটিআইয়ের লোগো জালিয়াতি, লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনাসহ নোংরা পরিবেশে পণ্য উত্পাদন করে বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়। জগন্নাথপুরের এসিল্যান্ড ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসির আরাফাত পৌর শহরের জগন্নাথপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ছায়ানীড় বেকারিকে ৩০ হাজার টাকা এবং ঢাকা বেকারিকে ১৫ হাজার টাকাসহ মোট ৪৫ হাজার টাকা জরিমানা করে।