কালাম মোহম্মদ ঈসা
গলাচিপা বণিক সমিতির আহ্বায়ক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মোহাম্মদ ঈসা (৭৫) বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদআছর স্থানীয় জৈনপুরি খানকায় ও এরপর পানপট্টি নিজ গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।