গাজীপুর মহানগর আওয়ামী লীগে টঙ্গীর ১৫টি ওয়ার্ড কমিটি নিয়ে ত্যাগী নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। গতকাল বিকাল সাড়ে ৪টা থেকে চতুর্থ দিনের মতো টঙ্গীর ১৫টি ওয়ার্ডের লক্ষাধিক নেতাকর্মী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
বিক্ষুব্ধ নেতাকর্মীরা জানান, ১৭ বছর পর মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা এলাকার তৃণমূল ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে একটি মনগড়া ওয়ার্ড কমিটি ঘোষণা করেছেন। তার প্রতিবাদে তারা চতুর্থ দিনের মতো গতকাল রাজপথে বিক্ষোভ করেন।
বিক্ষুব্ধ নেতাকর্মীরা টঙ্গীর নতুন বাজার এলাকায় রেললাইনে টায়ার জ্বালিয়ে রেল চলাচল বন্ধ করে দেয়। এ সময় টঙ্গীসহ আশপাশের এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কমিটি বাতিল না হওয়া পর্যন্ত তাদের বিক্ষোভ চলবে।