কালিয়াকৈরে সাংবাদিকদের সঙ্গে পৌর মেয়রের মতবিনিময়

কালিয়াকৈর পৌরসভার সার্বিক উন্নয়ন কার্যক্রম অধিকতর গতিশীল ও প্রযুক্তি নির্ভর আধুনিক পৌরসভা গড়ার লক্ষ্যে পৌরসভায় ম্যাজিস্ট্রেট নিয়োগের দাবি জানিয়েছেন কালিয়াকৈর পৌরসভার মেয়র মো. মজিবুুর রহমান। গতকাল পৌরসভার সভাকক্ষে কালিয়াকৈরে আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ দাবি জানান। সভায় বক্তব্য রাখেন, কালিয়াকৈর পৌরসভার প্যানেল মেয়র মো. শামসুল আলম, কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন, কালিয়াকৈর প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর মো. ফারুক, চ্যানেল২৪এর জেলা প্রতিনিধি মো. রফিকুল ইসলাম খান প্রমুখ।