সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন

ঢাকা মহানগর কমিটির হিরু আহ্বায়ক, বেবু সদস্য সচিব

ঢাকা জেলা বাস মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আলহাজ ছাদিকুর রহমান হিরুকে আহ্বায়ক ও গাবতলী বাস টার্মিনাল সড়ক পরিবহন শ্রমিক কমিটির সভাপতি মফিজুল হক বেবুকে সদস্য সচিব করে  ৪২ সদস্য বিশিষ্ট বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ঢাকা মহানগর কমিটি গঠন করা হয়েছে।

গত ২১ সেপ্টেম্বর সেগুনবাগিচাস্থ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সভায় এ কমিটি গঠন করা হয়। কমিটিতে ১৬ জনকে যুগ্ম আহ্বায়ক ও ২৪ জনকে সদস্য করা হয়েছে।

যুগ্ম আহ্বায়করা হলেন—তাজুল ইসলাম, হাজি মোহাম্মদ আলী শোভা, তালুকদার মনির, আলহাজ আব্বাস উদ্দিন, আলহাজ সহিদুল্যাহ সদু, হাজী মোখলেছুর রহমান, আহাম্মদ আলী, ইসমাইল হোসেন বাচ্চু, শহিদুল্যাহ চৌধুরী শাহীন, নুরুল ইসলাম নুরু, হাবিবুর রহমান হবু, হাজি জয়নাল আবেদীন, হাজি সফর আলী, সেলিম সারোয়ার কামরুজ্জামান খান ও কাজী লিটন।

যারা সদস্য হলেন তারা হলেন—আলতাফ হোসেন, রফিকুল ইসলাম রফিক, আতাউর রহমান, আ. জব্বার, নাসির উদ্দিন, শাখাওয়াত হোসেন দুলাল, বাচ্চু খন্দকার, কামাল হোসেন, নুরু মিয়া, আবুল হোসেন, আবুল কাসেম, আলম মাতুব্বর, বিল্লাল হোসেন, মো. আলী, মিজানুর রহমান পাঠান, জসিম উদ্দিন, আবুল বাশার, আলমাস খান, সৈয়দ শহিদুল ইসলাম শহিদ, শাহ আলম, ইউসুফ হাওলাদার, আনোয়ার হোসেন, জহিরুল ইসলাম ও শহীদুল ইসলাম। —প্রেস বিজ্ঞপ্তি