বোতলজাত পানি বিক্রি করেই ই-কমার্স কোম্পানি আলিবাবার কর্ণধার জ্যাক মা’কে ছাড়িয়ে চীনের শীর্ষ ধনী হয়েছেন ব্যবসায়ী চোং শানশান। চীনের ঝেজিয়াং প্রদেশে ১৯৯৬ সালে ‘নংফু স্প্রিং’ কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন চোং। সমপ্রতি তার এই বোতলজাত পানি বিক্রির ফার্ম শেয়ারবাজারে নথিভুক্ত হওয়ায় সম্পদ অনেকটাই বেড়েছে। ব্লুমবার্গ বিলিওনিয়ার ইনডেক্স অনুযায়ী, ৫ হাজার ৮৭০ কোটি মার্কিন ডলার (প্রায় ৫ লক্ষ কোটি টাকা) নিয়ে চীনের শীর্ষ ধনীর আসনে উঠে এসেছেন চোং। এই বিপুল সম্পদের মালিকানা পেয়ে চোং এখন এশিয়ারও দ্বিতীয় শীর্ষ ধনী। ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানির পরই তার অবস্থান। আর বিশ্বের ৫০০ শীর্ষ ধনীর তালিকায় তিনি আছেন ১৭ তম স্থানে। -বিবিসি