আজকের চেষ্টা

পঞ্চম শ্রেণির বিজ্ঞান

পদার্থ ও শক্তি

 

১. কোনো কিছু করার সামর্থ্যকে কী বলা হয়? উ:শক্তি।

২. আমরা সকল কাজে কী ব্যবহার করি? উ:শক্তি।

৩. সাইকেল চালাতে আমরা কী ব্যবহার করি? উ:শক্তি।

৪. শক্তি কী পরিবর্তন করতে পারে? উ:কোনো কিছুর রূপ বা অবস্থান।

৫. শক্তির কয়টি রূপ রয়েছে? উ:ছয়টি।

৬. খাবার, জ্বালানি তেল, কয়লা ইত্যাদিতে কী সঞ্চিত থাকে?

উ:রাসায়নিক শক্তি।

৭. তাপ এক প্রকার কী? উ:শক্তি।

৮. চুলার আগুন, বৈদ্যুতিক ইস্ত্রি ইত্যাদি থেকে কী পাই? উ:তাপ শক্তি।

৯. গান শুনতে আমরা কোন শক্তি ব্যবহার করি?

উ:শব্দ শক্তি।

১০. বস্তুর কম্পন থেকে কী সৃষ্টি হয়? উ:শব্দ।

১১. শব্দ শক্তি কী?

উ:শব্দ শক্তি হলো এমন একটি শক্তি যা আমাদের শুনতে সাহায্য করে।

১২. আলোক শক্তি কী?

উ:বিভিন্ন ধরনের আলো সৃষ্টি করতে সক্ষম যে শক্তি আমাদের দেখতে সাহায্য করে তাই আলোক শক্তি।

১৩. আলোক শক্তি কিসের ভেতর দিয়ে যেতে পারে? উ:স্বচ্ছ বস্তুর।

১৪. সূর্য, বৈদ্যুতিক বাতি, মোমবাতি ইত্যাদি থেকে আমরা কী পাই?

উ:আলোক শক্তি।

১৫. যান্ত্রিক শক্তি কী?

উ:কোনো চলমান বস্তুর শক্তি হলো এক ধরনের যান্ত্রিক শক্তি।

১৬. চলমান গাড়ির শক্তি কী ধরনের শক্তি? উ: যান্ত্রিক শক্তি।

১৭. বৈদ্যুতিক বাতি এবং পাখা, টেলিভিশন, ওয়াশিং মেশিন চালাতে কোন ধরনের শক্তি প্রয়োজন? উ:বিদ্যুত্ শক্তি।

১৮. শক্তির বিভিন্ন রূপগুলো কী কী?

উ:বিদ্যুত্ শক্তি, যান্ত্রিক শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, তাপ শক্তি, রাসায়নিক শক্তি।

১৯. বিভিন্ন উত্স থেকে আমরা কী পাই? উ:শক্তি।

২০. সমস্ত শক্তির মূল উত্স কোনটি? উ:সূর্য।

২১. ব্যাটারি বা জেনারেটর থেকে আমরা কী পাই? উ:শক্তি।

২২. শক্তির রূপান্তর কী? উ:শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে। শক্তির রূপের এই পরিবর্তনই হলো শক্তির রূপান্তর।