টানা বৃষ্টিতে কমলগঞ্জে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পচে নষ্ট হচ্ছে টম্যাটো, বেগুন, লাউসহ বিভিন্ন সবজিখেতের ফসল। উপজেলার শমশেরনগরের শংকরপুরের চাষি মোবাশ্বির আলীসহ একাধিক চাষি জানান, বৃষ্টিতে টম্যাটো খেত, পানি লাউ, লালশাক, মূলাশাকের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আশরাফুল আলম বলেন, আবহাওয়াজনিত কারণে এই সময়ে সবজি খেতে চাষিদের কিছুটা ক্ষতি হতে পারে। তবে টম্যাটো, লাউসহ যেসব সবজিখেত ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সেসব খেতে পচন রোধে চাষিদের ছত্রাকনাশক ব্যবহারের পরামর্শ প্রদান করা হচ্ছে।