গফরগাঁওয়ের পাগলা থানার মশাখালী রেল স্টেশন এলাকায় শুক্রবার চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহতের নাম এনামুল (১২)। সে নেত্রকোনোর পূর্বধলা উপজেলার মোখলেছ মিয়ার ছেলে। এর সত্যতা নিশ্চিত করে গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শহীদুল্লাহ মিয়া জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আখাউড়ায় ট্রেনে কাটা
পড়ে বৃদ্ধার মৃত্যু
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা জানান,আখাউড়ার আজমপুর রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে সালেহা খাতুন (৮০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে চট্টগ্রাম-সিলেট রেলপথের আজমপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সালেহা উপজেলার নোয়াবাদী গ্রামের ইয়াকুব আলীর স্ত্রী। তিনি আজমপুর গ্রামের মেয়ের জামাই আক্তার হেসেনের বাড়িতে বেড়াতে আসছিলেন। আখাউড়া রেলওয়ে থানার ওসি সাকিউল আজম জানান, লাইট ইঞ্জিনের নিচে কাটা পড়ে ঐ বৃদ্ধার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।