গৌরীপুরে অবৈধভাবে মাছের পোনা উত্পাদনের দায়ে বন্ধন মত্স্য হ্যাচারি ও ফিসারিজের মালিক আমিনুল হককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ উপজেলার কলতাপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন।