পুলিশ সদস্যদের গাফিলতি পেলে ব্যবস্থা নেওয়া হবে --------বিএমপি কমিশনার

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, পুলিশের কাজ মাদক নির্মূল করা। মাদক সেবন অথবা মাদক ব্যবসায় কোনো পুলিশ সদস্য জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকে চাকরি করতে দেওয়া হবে না। সাজা, ওয়ারেন্ট তামিলসহ মামলা তদন্ত ও নিষ্পত্তিতে কোনো পুলিশ সদস্যের গাফিলতি পেলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  বৃহস্পতিবার মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপপুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্, মো. মোকতার হোসেন, জাকির হোসেন মজুমদার, জাহাঙ্গীর মল্লিক, খাইরুল আলম, মনজুর রহমান প্রমুখ।