ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাজামাপাড়া গ্রামের মাঠে শেলোমেশিনের ঘর থেকে অপহরণের পাঁচ দিন পর বৃহস্পতিবার রাতে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সুজন (২১)। সে উপজেলার আউশিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী জিল্লুর রহমানের ছেলে। এ ঘটনায় পুলিশ তিন জনকে আটক করেছে। শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, পুলিশ তিন জনকে আটক করেছে। জিজ্ঞাসাবাদের পর তাদের মধ্যে কিশোর হূদয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে লাশ উদ্ধার করা হয়। লাশটি ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।