নভেল করোনা ভাইরাসের প্রকোপে ব্যবসা বাণিজ্যের খারাপ পরিস্থিতি সামাল দিতে না পেরে জাপানে অন্তত পাঁচ শতাধিক ক্ষুদ্র ও মাঝারি মানের কোম্পানি নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে। গত ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত সময়ে এ কোম্পানিগুলো তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছে। বেশির ভাগ ক্ষেত্রে দেউলিয়া হয়েছে রেস্টুরেন্টের ব্যবসা করা প্রতিষ্ঠানগুলো। এছাড়া দ্বিতীয় ক্ষতিগ্রস্ত খাতের মধ্যে রয়েছে পোশাকের রিটেল স্টোর। দীর্ঘ প্রায় ছয় মাস ধরে লকডাউন ও চলাচল নিষেধাজ্ঞার কারণে কোম্পানিগুলো তাদের ব্যবসা চালাতে পারছে না।