ঝড়ে ভুট্টা চাষ ব্যাহত চীনে

একের পর এক মৌসুমি ঝড়ে চীনের ভুট্টা উত্পাদন এবার ব্যাহত হয়েছে। এতে কৃষিপণ্যটির উত্পাদন প্রায় ১ কোটি টন পর্যন্ত কমতে পারে বিশ্বেও দ্বিতীয় সর্বোচ্চ উত্পাদনকারী চীনের। উত্পাদন বেশি হলেও এমনিতেই অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ভুট্টা আমদানি করতে হয় দেশটিকে। এবার দেশটির আমদানি এবার অনেক বেশি পরিমাণে বাড়তে পারে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৯০ লাখ টন ভুট্টা আমদানির পরিকল্পনা করেছে চীন। সবমিলিয়ে এবার আন্তর্জাতিক বাজারে ভুট্টার দাম কিছুটা চড়া থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। —নাঈমা সুলতানা