সাভারে বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিভিন্ন অপরাধে ৯টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সাভার বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন খাবার হোটেল ও রেস্টুরেন্ট এবং গণপরিবহনে এ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ।
তিনি জানান, নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে গতকাল সাভারের বিভিন্ন হোটেল-রেস্টুেরেন্ট পরিদর্শন করা হয়। এ সময় হোটেল ও রেস্তোরাঁ আইন ২০১৪-এর ১৯ ধারায় ইসলামিয়া রেস্টুরেন্টকে ২০ হাজার, সুরুচি রেস্টুরেন্টকে ২০ হাজার, ক্যাফে সানলাইটকে ১০ হাজার, হোটেল শুভেচ্ছাকে ২০ হাজার, নিউ স্টার রেস্টুরেন্টকে ১৫ হাজার, হাজী নান্না বিরিয়ানিকে ২০ হাজার, ইউনাইটেড আবাসিক হোটেলকে ৩০ হাজার ও সাংহাই রেস্টুরেন্টকে ১০ হাজার এবং সড়ক ও পরিবহন আইন ২০১৮-এর ৪ ধারায় সাভার পরিবহনকে ২০ হাজার টাকাসহ ৯টি মামলায় সর্বমোট ১ লক্ষ ৪৭ হাজার টাকা নগদ অর্থ দণ্ড করা হয়েছে।