ধামরাইয়ে কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

গতকাল শুক্রবার বিকালে ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের খাগাইল হাইস্কুল হলরুমে বাইশাকান্দা ইউনিয়ন কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বাইশাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি  মো. আব্দুল  হামিদের সভাপতিত্বে উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক, বাইশাকান্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী কৃষক লীগের জাতীয় কমিটির সাবেক সদস্য ব্যাপারী আল মামুন, আশুলিয়া থানা কৃষক লীগের সভাপতি  মহাসিন করিম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ধামরাই সাভার-আশুলিয়ার আওয়ামী লীগ ও  কৃষক লীগের নেতাকর্মীবৃন্দ।