বরিশালে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

বরিশাল নগরীর রসুলপুর বস্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় গোয়েন্দা পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো—পলাশ হাওলাদার ও তার স্ত্রী লিপি বেগম। রাত ৯টায় নগরীর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার মো. মনজুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রসুলপুর বস্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ ঐ দম্পতিকে গ্রেফতার করা হয়। তাদের কোতোয়ালি থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে।