মঠবাড়িয়ায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, দুই সহোদর গ্রেফতার

পিরোজপুরের মঠবাড়িয়ায় ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার রাতে অভিযুক্ত নাঈম শরীফ ও তার বড় ভাই মহারাজ শরীফকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে ঐ মাদ্রাসাছাত্রী ভাণ্ডারিয়া ইকো পার্ক থেকে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হয়।

পুলিশ জানায়, ধর্ষিতা মাদ্রাসাছাত্রী ও ধর্ষক মো. নাঈম শরীফ সম্পর্কে খালাতো ভাই-বোন। নাঈম শরীফের আগে বিভিন্ন সময় ঐ ছাত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এ বিষয়ে ঐ মাদ্রাসাছাত্রীর বাবা ধর্ষক নাঈমের বড় ভাই মহারাজ ও তার মাকে জানান। তারা নাঈমকে সতর্ক না করে বিবাহের প্রস্তাব দেয় এবং ভাই ও মায়ের সহযোগিতায় নাঈম বিভিন্ন সময়ে ছাত্রীটির ক্ষতির চেষ্টা করে।

গত মঙ্গলবার বিকালে নাঈম ঐ মাদ্রসাছাত্রীকে ফুসলিয়ে পার্শ্ববর্তী ভাণ্ডারিয়া উপজেলায় ইকো পার্কে ঘুরতে নিয়ে যায়। পরে রাতে সেখান থেকে বাড়ি ফিরে ফেরার পথে ফুলঝুড়ি বাজার সড়কের পাশে পরিত্যক্ত ঘরে আটকে রেখে নাঈম ঐ ছাত্রীকে ধর্ষণ করে। পরে বিষয়টি ঐ ছাত্রী নাঈমের মা ও তার বড় ভাইকে জানালে তারা বিচারের আশ্বাস দিয়ে ধর্ষককে পালিয়ে যেতে সহায়তা করে। এ ঘটনায় ছাত্রীর পিতা অটোচালক বুধবার থানায় মামলা করেন।