গতকাল শুক্রবার দুপুরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ও গুনারীতলা ইউনিয়নে ও পৌরসভার বালিজুড়ি , ঘুঘুমারী, বাকুরচরসহ আশপাশের কয়েকটি গ্রামে কয়েক মিনিটের টর্নেডোর তাণ্ডবে শতাধিক বাড়িঘর বিধস্ত ও কয়েক শ গাছপালা উপড়ে পড়ে। জেলা পরিষদ সদস্য মোশারফ হোসেন বাদল খবরটি নিশ্চিত করে জানান, শুক্রবার নামাজের পর হঠাত্ ঝড়ের তাণ্ডবে বাড়িঘর বিধ্বস্ত হয় ও গাছপালা উপড়ে পড়ে। তাত্ক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যায়নি। ঝড়ের পর থেকে মাদারগঞ্জে বিদ্যুত্ সরবরাহ বন্ধ রয়েছে।