শহিদ ময়েজউদ্দিনের শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে আজ আলোচনা সভা

আগামীকাল ২৭ সেপ্টেম্বর শহিদ মোহাম্মদ ময়েজউদ্দিনের ৩৬তম শাহাদতবার্ষিকী। এ উপলক্ষ্যে ঢাকা ও গাজীপুরের কালীগঞ্জে সংক্ষিপ্ত কর্মসূচি পালন করা হবে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে ‘সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক আলোচনা ও স্মরণ সভার আয়োজন করা হয়েছে।—প্রেস বিজ্ঞপ্তি